শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

‎পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র প্রয়াত মরহুম মোখলেছুর রহমান বাবলু’র রুহের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে ঈশ্বরদী ফতে মোহাম্মদপুর এলাকার লোকো কলোনী জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ‎বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের কার্যকরী কমিটির সভাপতি আহসান হাবিব, পাবনা- ৪ ( ঈশ্বরদী-আটঘরিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম শামসুল, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পালশ, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, ‎ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক‌ মোঃ ইমরুল কায়েস সুমন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মেয়র মোখলেছুর রহমান বাবলুর পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁর ভাই মাহবুবুর রহমান পলাশ ও রেজাউল করিম শাহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর