সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

রুহিয়ায় ২৫ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

রুহিয়া উপজেলার রুহিয়া থানা পুলিশের অভিযানে ২৫ লিটার চোলাইমদসহ আক্তার হোসেন (৪২) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী (চানপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আক্তার হোসেন ওই গ্রামের মৃত সবির উদ্দীনের ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে আক্তার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার গোয়ালঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি চৌকির নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২৫ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক মজুদের অপরাধে ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক আক্তার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ​রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০২/৫২, তারিখ: ০৫/০৭/২০২৬ খ্রিঃ)। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর