সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

একদন্ত ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:০১ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই উপজেলার ডেঙ্গারগ্রাম হাইস্কুল মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: গোলজার হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতীতের বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও একদন্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
​৩নং ওয়ার্ড বিএনপি নেতা প্রফেসর আশরাফুল আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আছিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিম,
একদন্ত ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি  মো: জিল্লুর রহমান , সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আকবর হোসেন (আকু), একদন্ত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, ২ নং ওয়ার্ড সভাপতি শাহীন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মনি।
এ সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, পাবনা জেলা বিএনপির আহবায়ক  হাবিবুর রহমান হাবিব কর্তৃক ঘোষিত আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একদন্ত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হবে উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।
 তিনি আরও বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের স্থানীয় নির্বাচন সহ সকল রাজনৈতিক কর্মসূচি সফল করতে হবো।
তাকে বিজয়ী করতে সকাল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় একদন্ত ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর