সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

নজরুল বর্ষ উপলক্ষে চাটমোহরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার সচিবালয় থেকে ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের ৭৪টি স্থানের সঙ্গে একযোগে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন করেন।

সরকারের ঘোষণানুযায়ী, চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালিত হবে।
এ উপলক্ষে চাটমোহর উপজেলা পরিষদের কাঁঠাল চত্বরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনকে তুলে ধরে পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং সুধীজন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী শনিবার সমাপ্ত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর