মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সাঁথিয়ায় পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আটক

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

সাঁথিয়া থানা পুলিশের অভিযানে পাটগাড়ী থেকে মাদক ব্যবসায়ী আমিনপুুর থানার কাপাসকান্দা গ্রামের নজরুল শেখের ছেলে সুরুজ শেখ (২৮) ও মৃত জয়দার মন্ডলের ছেলে সাদ্দাম হোসেনকে (২৬) গ্রেফতার করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয় আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
নাগডেমরা ইউনিয়নের বৈরাগী সোনাতলায় আরো একটি অভিযান পরিচালনা করে মাদক সেবনের  অপরাধে বৈরাগী সোনাতলা গ্রামের মৃত সামস ফকিরের ছেলে রুবেল ফকির (৩০) ও রুমি বৈরাগীর ছেলে আবু হানিফকে (২৫)  মাদক সেবনের কারণে গ্রেফতার করে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২’শ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর