মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জ প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন

দীর্ঘদিন পর মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে লাল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ দল।
রোববার (২৮ জুন) বিকেল ৪টায় মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
 সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচটি উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)-এর সভাপতি আরিফুর রহমান বাবু।
প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. নাজমুল হাসান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাজাহান সিরাজ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেন, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন মাহমুদ,প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ্র নাথ,  জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মুহাম্মদ ফারুক হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে অতিথিরা চ্যাম্পিয়ন সবুজ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। একই সঙ্গে উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর এমন একটি প্রাণবন্ত আয়োজন সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অংশগ্রহণকারী ও দর্শকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর