সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পাবনায় গৃহবধূ পাপিয়া খাতুন হত্যাকাণ্ড: গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ঝালকাঠির ইয়াস ব্লাড ব্যাংককে রক্তের ব্যাগ উপহার দিলেন পৌর প্রশাসক গোপালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ২১৯ কেন্দ্রে শিশুদের ক্যাপসুল প্রদান পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে রংপুরের চার রোভার সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সবুজ ও নিরাপদ ওয়ার্ড গড়ার প্রত্যয়ে রানাপিংয়ে তরুণদের বৃক্ষরোপ মানিকগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত

সবুজ ও নিরাপদ ওয়ার্ড গড়ার প্রত্যয়ে রানাপিংয়ে তরুণদের বৃক্ষরোপ

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১:০৮ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জের রানাপিং এ বর্ণাঢ্য আয়োজনে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সামাজিক সংগঠন ‘তরুণ কণ্ঠ রানাপিং’-এর সৌজন্যে এই কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়।

​২ নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাবেদ আহমদ-এর সার্বিক তত্ত্বাবধানে পুরো ওয়ার্ড জুড়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

​৬’নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তার পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​এ সময় উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেন, ​জাবেদ আহমদ (মেম্বার পদপ্রার্থী, ৬ নং ওয়ার্ড, ২ নং গোলাপগঞ্জ ইউপি)
​নছর চৌধুরী, ​নাইম আহমদ, ​তায়েফ আহমদ, ​হুসবান আহমদ, ​তানিম রনি, ​সাব্বির আহমেদ,​সোহান আহমদ, ​আল-আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচিতে জাবেদ আহমদ বলেন, “একটি সুস্থ ও সুন্দর পরিবেশের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের এলাকাকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ ওয়ার্ড গড়তেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তরুণ কণ্ঠ রানাপিং-এর এমন সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

​কর্মসূচি শেষে উপস্থিত তরুণ ও স্থানীয় যুবসমাজকে পরিবেশ রক্ষায় নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত দু’টি করে গাছ লাগানোর এবং সেগুলোর সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়। এলাকার সাধারণ মানুষ তরুণদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর