সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পাবনায় গৃহবধূ পাপিয়া খাতুন হত্যাকাণ্ড: গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ঝালকাঠির ইয়াস ব্লাড ব্যাংককে রক্তের ব্যাগ উপহার দিলেন পৌর প্রশাসক গোপালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ২১৯ কেন্দ্রে শিশুদের ক্যাপসুল প্রদান পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে রংপুরের চার রোভার সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সবুজ ও নিরাপদ ওয়ার্ড গড়ার প্রত্যয়ে রানাপিংয়ে তরুণদের বৃক্ষরোপ মানিকগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে রংপুরের চার রোভার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলা রোভারের আয়োজনে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ৫ দিনব্যাপী ১৫০ কিলোমিটার পদযাত্রায় অংশ নিয়েছেন রংপুরের চার রোভার।
২৫ জুন থেকে শুরু হওয়া এ পদযাত্রা ২৯ জুন ২০২৬ পর্যন্ত চলবে। এতে অংশ নিয়েছেন সরকারি কারমাইকেল কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য সাকিব আদনান, সিরাজুল ইসলাম ও কামরুল হাসান এবং রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের সাদিফ হাসান।
পদযাত্রার নির্ধারিত রুট হলো রংপুর থেকে গাইবান্ধা, রৌমারী হয়ে কুড়িগ্রামের বড়াইবাড়ী বিজিবি ক্যাম্প পর্যন্ত।
এই পদযাত্রার মূল উদ্দেশ্য শুধু প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন নয়; বরং সমাজে সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। যাত্রাপথে রোভাররা “মাদকমুক্ত সমাজ গড়ি—সুস্থ, সবল জীবন গড়ি”, “সাইবার বুলিং রুখবে তরুণ, নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করুন”, “প্লাস্টিকমুক্ত পরিবেশ—গড়বো মোদের বাংলাদেশ” এবং “গাছ লাগিয়ে ভরবো দেশ—বাঁচবে সবুজ বাংলাদেশ”—এসব জনসচেতনতামূলক স্লোগান প্রচার করছেন।
এ বিষয়ে অংশগ্রহণকারী রোভার কামরুল হাসান বলেন, “এই ১৫০ কিলোমিটার পদযাত্রা আমাদের জন্য শুধু একটি অ্যাওয়ার্ড অর্জনের কার্যক্রম নয়, বরং নিজেকে শারীরিক ও মানসিকভাবে আরও দক্ষ করে গড়ে তোলার একটি অনন্য অভিজ্ঞতা। একই সঙ্গে আমরা সমাজের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। একজন রোভার হিসেবে দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা এই চ্যালেঞ্জিং পদযাত্রায় অংশ নিয়েছি।”
বাংলাদেশ স্কাউটসের এ উদ্যোগ তরুণদের সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্ব, সহনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর