রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জে রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে সবার ঘরে: অভয়নগরে এডিপি সামগ্রী বিতরণে এমপি গোলাম রসুল র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ রুহিয়ায় মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ গোপালপুরে মাদকের বিরুদ্ধে জামায়াতে ইসলামী যুব বিভাগের মানববন্ধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নাগরপুরে যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

মানিকগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

“রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ব্যানারে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।
“কমাবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই মূলমন্ত্রকে ধারণ করে আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন।
সমাবেশে বক্তারা সুস্থ ধারার রাজনীতি বজায় রাখার আহ্বান জানান এবং রাজনৈতিক অপসংস্কৃতি ও যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ব্যক্ত করেন। এ সময় মানিকগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর