রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জে রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে সবার ঘরে: অভয়নগরে এডিপি সামগ্রী বিতরণে এমপি গোলাম রসুল র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ রুহিয়ায় মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ গোপালপুরে মাদকের বিরুদ্ধে জামায়াতে ইসলামী যুব বিভাগের মানববন্ধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নাগরপুরে যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

বান্দরবানে মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

“নিজে, পরিবার, সমাজ ও দেশকে সুস্থ-সুন্দর রাখতে হলে মাদককে না বলতে হবে”— এই আহ্বান জানিয়ে বান্দরবানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার উদ্যোগে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 এতে ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, লেখক, মানবাধিকার কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, একটি সুন্দর দেশ ও সমাজ গড়তে হলে সবার আগে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে, সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই নিজেকে বদলানোর পাশাপাশি অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতন করতে হবে।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সহশিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। একই সঙ্গে মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে বক্তারা জানান, বর্তমানে দেশে শুধু মাদক-সংক্রান্ত মামলার সংখ্যাই প্রায় ৮২ হাজার, যা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরে।
মানব বন্ধন শেষে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পড়ানো হয়।
প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নারী নেত্রী উসিংম্যা মারমা, কৃপা ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক, বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেহেদি হাসান, হিল রাইটার্স ইউনিয়ন বান্দরবান শাখার সভাপতি মংক্য শোয়েনু নেভী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মার্মা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর