রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জে রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে সবার ঘরে: অভয়নগরে এডিপি সামগ্রী বিতরণে এমপি গোলাম রসুল র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ রুহিয়ায় মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ গোপালপুরে মাদকের বিরুদ্ধে জামায়াতে ইসলামী যুব বিভাগের মানববন্ধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নাগরপুরে যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে সবার ঘরে: অভয়নগরে এডিপি সামগ্রী বিতরণে এমপি গোলাম রসুল

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত, শিক্ষা প্রতিষ্ঠান পেল অবকাঠামোগত সহায়তা, বিতরণ হলো হুইলচেয়ার, সেলাই মেশিনসহ নানা উপকরণ। যশোরের অভয়নগরে উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুল। তাঁর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় উপজেলার গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অভয়নগর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন সংসদ সদস্য মো. গোলাম রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। যা যা বিতরণ করা হয়েছে:

১০টি হুইলচেয়ার, অসহায় নারীদের জন্য সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল টিন, ২,৩৫০ কেজি রড, ২,২০০ বর্গফুট টাইলস ৩৪টি কুশন চেয়ার। প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রসুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সরকারের অঙ্গীকারের অংশ। তিনি আরও বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন এবং সরকার চায় উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যাক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, এনসিপির উপজেলা সভাপতি শাহজাহান কবির, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে এমপি গোলাম রসুল নিজ হাতে উপকারভোগীদের মাঝে সামগ্রী বিতরণ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়ে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর