রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা রাজশাহীতে ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হ*ত্যা, অভিযুক্ত গ্রেপ্তার আটঘরিয়ায় পূর্ববিরোধের জেরকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ রুহিয়ায় সবুজ লতায় ঝুলছে বিদেশি আনারকলি, সফল উদ্যোক্তা রিমুন অভয়নগরে রূপসা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর অপারেশনের পর অর্থের অভাবে থমকে গেছে শিমুলের চিকিৎসা পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে চাটমোহরে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে।
চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বুধবার (২৪ জুন) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর ও হরিপুর বুড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গুনাইগাছা পৈলানপুর এলাকার বড়শালিখা গ্রামের ইমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮)
হরিপুর বুড়িপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে জয়নাল (৬৫)
পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসির চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসির চৌধুরী বলেন, “মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। আজ দুইজনকে সাজা দেওয়া হয়েছে। এই অভিযান আগামীতেও চলবে।”
চাটমোহর উপজেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান চলতে থাকায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর