[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২৬
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে চাটমোহরে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে।
চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বুধবার (২৪ জুন) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর ও হরিপুর বুড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গুনাইগাছা পৈলানপুর এলাকার বড়শালিখা গ্রামের ইমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮)
হরিপুর বুড়িপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে জয়নাল (৬৫)
পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসির চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসির চৌধুরী বলেন, “মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। আজ দুইজনকে সাজা দেওয়া হয়েছে। এই অভিযান আগামীতেও চলবে।”
চাটমোহর উপজেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান চলতে থাকায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।