শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে মাদকবিরোধী অভিযান: ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন- নিকোলাস বিশ্বাস রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা রডমিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন আটঘরিয়ার একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন নাগরপুরে গোপিনাথপুর মরা নদী পর্যন্ত রাস্তা নয়, যেন মরণফাঁদ গোপালপুরে নির্মাণ শ্রমিক বেলাল হত্যার বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

কদমতলীতে সাংবাদিকদের বাৎসরিক ফল উৎসব ও মিলনমেলা সম্পন্ন: রাষ্ট্র ও সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রাহাত হোসেন, নারায়নগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:২১ অপরাহ্ন

রাজধানীর রায়েরবাগে কদমতলী এলাকায় বসবাসরত গণমাধ্যম কর্মীদের উদ্যোগে বাৎসরিক ‘ফল উৎসব ও সাংবাদিক মিলনমেলা ২০২৬’ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ২৫ জুন (বৃহস্পতিবার) রাতে রায়েরবাগের ১৭০৪ রেহানা মঞ্জিল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সাংবাদিক নান্নু মীর। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকাল পত্রিকার রিপোর্টার ও সংগঠনের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীন, এটিএন বাংলার এডমিন ম্যানেজার ইমাম পারভেজ, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের গুরুত্বপূর্ণ সদস্য জাকির হোসাইন মাঝি।

বাৎসরিক এই মিলনমেলায় হরেক রকমের রসালো ও ঐতিহ্যবাহী দেশীয় মৌসুমী ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। ফল উৎসবের পাশাপাশি আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বিপুল পরিমাণ সদস্য নির্বাচনী ফরম বিক্রি ও পূরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” একই সাথে তিনি সবাইকে একসাথে মিলেমিশে রাষ্ট্র ও সমাজ গড়ার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে সততা ও যোগ্যতার ভিত্তিতে সঠিক প্রার্থী নির্বাচনের পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সুন্দর, সুষ্ঠু ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ক্লাবের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন সুমন চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান এবং মোঃ সোলাইমান। কদমতলী এলাকার সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও এ ধরনের পেশাগত ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর