শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

আশা শিক্ষা কর্মসূচির পাঠসহায়তায় উপকৃত হাজারো ছাত্রছাত্রী, গাবুয়া শাখায় অভিভাবকদের সন্তুষ্টি

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

২০২৫ সালে দেশব্যাপী ২,৫২,৪৫৭ জন ছাত্রীকে বিদ্যালয়-পরবর্তী বিনামূল্যে পাঠসহায়তা দিয়েছে আশা শিক্ষা কর্মসূচি। এ উদ্যোগে শিক্ষার্থীরা শ্রেণির পাঠ সহজে আয়ত্ত করছে, নিয়মিত স্কুলে যাচ্ছে এবং ঝরে পড়ার ঝুঁকি কমছে। ছাত্রীদের শিক্ষায় অংশগ্রহণ ও সম্ভাবনার বিকাশে কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি বছরেও এর ধারাবাহিকতা বজায় রয়েছে।

পটুয়াখালীর গাবুয়া ব্রাঞ্চের আওতাধীন “আশা শিক্ষা প্রকল্প স্কুল (লিলি) কেন্দ্রে” এ সুবিধা পাচ্ছে স্থানীয় শিক্ষার্থীরা। কেন্দ্রের শিক্ষক মোসাঃ আয়শা ম্যামের তত্ত্বাবধানে নিয়মিত পাঠদান চলছে।

অভিভাবকরা জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে সন্তানদের প্রাইভেট পড়াতে পারতেন না। আশা শিক্ষা প্রকল্পে পড়ানোর ফলে প্রতি মাসে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় হচ্ছে। পাশাপাশি যথাযথ পাঠসহায়তায় ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহী হয়ে উৎসাহের সাথে স্কুলে যাচ্ছে।

অভিভাবকরা আশা শিক্ষা প্রকল্প ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিনামূল্যে শিক্ষাসহায়তা পেয়ে গাবুয়া অঞ্চলের অনেক শিক্ষার্থীর শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর