মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (২৩ জুন) চাটমোহর থানা পুলিশের পরিচালিত অভিযানে উপজেলার হান্ডিয়াল এলাকা থেকে কুর্নিপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে মো. সোহেল রানা (২২) কে এবং মথুরাপুর হারিকেন মোড় এলাকা থেকে ভাদড়া গ্রামের সোহরাব আলীর ছেলে মো. জোনাব আলী (৪৫) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মো. সোহেল রানাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. জোনাব আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর