রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮নং ওয়ার্ড বিএনপির দোয়া ও তবারক বিতরণ

​রাহাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।

​রবিবার (২১ জুন, ২০২৬) বিকেল ৫টায় কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর পুলপার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।

​বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. আবু আক্কাস ও মো. এনামুল হাসান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহীদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ।

​পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. রানা, মোঃ রাতুল, মোঃ পরশ, মোঃ হৃদয়, মোঃ ইমরান, মোঃ সোহান, মোঃ ফরহাদ, মোঃ সানী ও মোঃ দিপু।

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর