বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র মাসিক সাধারণ সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

“শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন-নিরাপত্তায় সর্বত্র আমরা” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র মাসিক সাধারণ সভা অনিুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সানোয়ারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার জেলা কমান্ডেন্ট মোঃ ফরিদ রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্কেল অ্যাডজুট্যান্ড মোঃ সাজ্জাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশিক্ষক মোঃ ইমন আলী, উপজেলা প্রশিক্ষিকা কাজী সাহেরা, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার আলহাজ্ব মোঃ আকতার হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি আনসার বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান তৈরীতে ডিজি’র আসন্ন সঞ্জীবন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সদস্যদের সামাজিক বিভিন্ন কার্যক্রমে ও দেশ সেবায় স্বেচ্ছায় অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সাধারণ সভায় উপজেলার আনসার ও ভিডিপি’র সকল ভাতাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ সভা শেষে কার্যালয় চত্বরে বৃক্ষের চারা রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর