রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত তাড়াশের মিশাম হ্যাচারি সরকারি বিধি-বিধান মেনে কাজ করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে আটোয়ারীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অভয়নগরে স্কুলে না গিয়েই বছরের পর বছর বেতন! নিজের বেতনের স্বাক্ষরদাতাকেও চেনেন না শিক্ষিকা রসালু কাঁঠালে ভরে উঠেছে নান্দাইলের বাজার, হাসি কৃষকের মুখে পাবনায় টেকসই কৃষি উন্নয়নে কৃষি তথ্য বিস্তার বর্তমান ও আগামীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফরিদপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে নাগরপুর বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রশীদ মিয়া হারুন
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, নাগরপুর সদর ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মনির মিয়া, ভাদ্রা ইউনিয়ন যুব বিভাগের অর্থ সম্পাদক মো. নবিনুর ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর