শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

আটোয়ারীতে শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে ‘ স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬ । এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস),এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,ঢাকা’র আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (১২ জুন) দিব্যাপি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমূখর পরিবেশে এই বিজ্ঞান মেলা ও আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প এবং সম্ভাবনাময় স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন। সমাপনি অনুষ্ঠানে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), আটোয়ারী মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। বিচারকমন্ডলীর পক্ষ থেকে অনুভুতি ব্যক্ত করেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল। বক্তারা প্রদর্শনী পরিদর্শন শেষে শিক্ষার্থীদের গবেষণাধর্মী চিন্তা,সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতার প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল পাঠ্যবইভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে। বক্তারা আরো বলেন, এ ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করবে এবং দক্ষ উদ্যাক্তা হিসেবে গড়ে ওঠার পথ প্রশস্ত করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পরিবেশ গড়ে তুলতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনী শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসমার মোঃ আফজাল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা এ.এম আরিফুল ইসলাম, ডাংগীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো আনোয়ার হোসেন, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র রায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার দর্শনার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর