Startup seicnce project and innovation ldea showcasing program উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ জুন) সকালে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিন (EESS)এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: বেলাল হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এবিএম সাইফুল ইসলাম, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক অমেদ হাসান, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান।
উক্ত মেলায় মোট ৯ স্টল বসানো হয়েছে। এর মধ্যে প্রথম হয়েছেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছেন পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় হয়েছেন দেবোত্তর ডিগ্রি কলেজ।
আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ বেলাল হোসেন বলেন, এই আয়োজনের মাধ্যমে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করারও সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির পথও উন্মুক্ত হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ এক মঞ্চে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে এই কর্মসূচি।
এসময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটানো।
একই সঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার প্রতি উৎসাহিত করা হবে।