[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আয়োজনে দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২৬
Startup seicnce project and innovation ldea showcasing program উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ জুন) সকালে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিন (EESS)এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: বেলাল হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এবিএম সাইফুল ইসলাম, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক অমেদ হাসান, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান।
উক্ত মেলায় মোট ৯ স্টল বসানো হয়েছে। এর মধ্যে প্রথম হয়েছেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছেন পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় হয়েছেন দেবোত্তর ডিগ্রি কলেজ।
আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ বেলাল হোসেন বলেন, এই আয়োজনের মাধ্যমে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করারও সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির পথও উন্মুক্ত হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ এক মঞ্চে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে এই কর্মসূচি।
এসময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটানো।
একই সঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার প্রতি উৎসাহিত করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।