শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

দৌলতপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

​মোঃ মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:১১ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ, নগদ অর্থ ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
​৫ মে শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় কলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে কলিয়া ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গোলাপ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। এ সময় তিনি এলাকার অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান
,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জ্বল হোসেন প্রমুখ ।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, যেকোনো দুর্যোগে এবং উৎসব-পার্বণে কলিয়া ইউনিয়নের সাধারণ ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে তাদের এই মানবিক সহায়তা ও উপহার বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর