বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

রাণীনগরে পুকুরে বিষ দিয়ে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 5428; AI_Scene: (-1, -1); aec_lux: 132.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 43;

নওগাঁর রাণীনগরে এক মৎস্য চাষির পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে নিধন করা হয়েছে প্রায় ৪ লক্ষাধিক টাকার দেশি টেংরা মাছের রেণু পোনা। সোমবার দিবাগত রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের শফিকপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। পোনা ছাড়ার মাত্র ৩১ দিনের মাথায় এমন জঘন্য ও অমানবিক ঘটনায় পুরো এলাকায় তীব্র  ক্ষোভ ও চাঞ্চল্যের  সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মামুনুর রশিদ শফিকপুর মধ্যপাড়া গ্রামের মৃত এটি এম আলী জিন্নাহ মৃধার ছেলে। তিনি বাড়ির পশ্চিম পাশে লিজকৃত  প্রায় ২ বিঘা আয়তনের একটি পুকুরে দেশি টেংরা মাছের পোনা চাষ শুরু করেছিলেন। দীর্ঘ ৩১ দিন ধরে দিন-রাত অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যা করে আসছিলেন তিনি। রাতের আঁধারে কে বা কাহারা পুকুরের পানিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে নিধন করে মাছ।
ভুক্তভোগী চাষি মামুনুর রশিদ জানান, মঙ্গলবার  ফজরের নামাজ পড়ে  পুকুরপাড়ে গিয়ে দেখি পুকুরজুড়ে ভেসে আছে মরা দেশি টেংরা মাছের পোনা এবং বাতাসজুড়ে বিষাক্ত ট্যাবলেটের তীব্র গন্ধ। এতে তার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ছে।
তিনি আরও বলেন, গত এক বছরে এই নিয়ে তিন-তিনবার তার পুকুরে বিষপ্রয়োগের ঘটনা ঘটল। বারবার এমন ঘটনায় এ পর্যন্ত তার প্রায় ১৫ লাখ টাকার বিশাল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এত বড় বড় লোকসানের ধাক্কায় তিনি এখন দিশেহারা।
এদিকে একজন পরিশ্রমী চাষির ওপর বারবার এমন অন্যায়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত এই অপরাধ চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল  জানান
, ঘটনাটি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর