বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

নওগাঁয় যাত্রীবাহি বাসের ধাক্কায় নওশাদ (২৪) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এবং অটোরিকশায় থাকা দুই শিশু আহত হয়।

 এ ঘটনায় স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল ব্যাহৃত হয়। ফলে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর ভোগান্তিতে পড়তে হয় চলাচলরত যাত্রীদের। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে প্রায় দুইঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (২মে) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রীজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নওশাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান নামে এসি বাস ঢাকার উদ্যেশে রওয়ানা দেয়। ঢাকা বাসস্ট্যান্ড থেকে কিছুদুরে তুলশিগঙ্গা ব্রীজ মোড়ে বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এসময় অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে যাত্রী নওশাদ নিহত হয়। অটোরিকশায় থাকায় আরও দুই শিশুযাত্রী গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর ঘাতক বাসটি চলে যায়।

এবিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর