মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা শনিবার(৩০মে) দিবাগত রাতে ঘটে যাওয়া ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দেবরের হাতে ভাবি ভাতিজা খুন হয়। শনিবার রাতে মর্মান্তিক এক ঘটনা ঘটে। এতে আমিনা বেগম (৩০) ও তার দেড় বছর বয়সী শিশু সন্তান নিহত হয়। এ সময় গুরুতর আহত হন আমিনা বেগমের স্বামী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ঘাতক ইউসুফকে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।