শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দলীয় কার্যালয়ে এমপি জালাল উদ্দিনের মোবাইল ফোন নিখোঁজ স্মৃতিচারণা-আড্ডায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে শুরু হলো দি বুলবুল সার্কাস ও মেলা গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ পাকুন্দিয়ায় আলোচিত জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১ চাটমোহরে ভেজাল দুধ কারখানার বিরুদ্ধে অভিযোগের পর সন্ত্রাসী হামলা, সাতজন আহত পাকুন্দিয়ায় যুবায়েরকে কুপিয়ে হ/ত্যা; জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবী পরিবারের

পাকুন্দিয়ায় আলোচিত জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. জুবায়ের (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৯ মে) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের পুলেরঘাট-হোসেনপুর পাঁকা সড়কের শৈলজানী আলিম মাদ্রাসা কালভার্ট সংলগ্ন এ ঘটনা ঘটে।
নিহত জোবায়েদ উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের মো. আলতাব উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন পোল্ট্রি খামারি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জুবায়ের ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে শৈলজানি মাদ্রাসা সংলগ্ন নির্জন স্থানে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই পুলিশ এলাকায় বিশেষ অভিযান শুরু করে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে হোসেনপুর উপজেলাধীন শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রানা মিয়া একই উপজেলার চরপলাশ মোড়লপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার (ওসি তদন্ত) জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ  হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর