মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ১৮০০ টাকা বাঁচাতে ওঠেন ট্রাকে; দুর্ঘটনায় ঝরলো নওগাঁর ৯বন্ধুর প্রাণ! এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা চাটমোহরে এনসিপির ৩৩ সদস্যের কমিটি ঘোষণা

লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

 বান্দরবান  জেলার লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে (২৫ মে)  উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী এলাকার পেতাইন্যারছড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন  এ অভিযান চালায়। এতে কুমারী পুলিশ ফাঁড়ি সদস্যরা সহযোগিতা করেন।
সূত্র জানায়, একটি চক্র পেতাইন্যারছড়া এলাকার ওপর দিয়ে বয়ে চলা কুমারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো মঈন উদ্দিন’ র নেতৃত্বে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অভিযানে নামেন।  এসময় উপস্থিত ছিলেন  কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জামিল উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মোঃ ওমর ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫টি বালু উত্তোলনের শ্যালো মেশিন ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন,  পরিবেশ ধংসকারীদের কোন ছাড় নেই। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর