মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ১৮০০ টাকা বাঁচাতে ওঠেন ট্রাকে; দুর্ঘটনায় ঝরলো নওগাঁর ৯বন্ধুর প্রাণ! এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা চাটমোহরে এনসিপির ৩৩ সদস্যের কমিটি ঘোষণা

নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ কেতাব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ কহিনুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম (মুকুল)।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন মিয়া, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু শম্ভু নাথ সাহা, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আনিস এবং সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দিন।
পরে সমিতির আহ্বায়ক মোঃ কেতাব আলী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে নেতৃবৃন্দ শিক্ষক সমাজের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমিতির সাবেক নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্ব শিক্ষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ২১ মে নাগরপুর মহিলা কলেজে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ আরশেদ আলীসহ ০৫ জন সহ সভাপতি  নির্বাচিত হন। এছাড়া অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর