রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

মানিকগঞ্জের বরংগাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন

‍মানিকগঞ্জের ঢাকা- আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ডে নামক স্থানে সড়ক দুর্ঘটনায়  পান্নু (৪০) নামের এক যুবক  নিহত হয়েছেন। শনিবার দুপুরের  নিহত পান্নুর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামে মৃত শুকুর আলী ছেলে।পুলিশ সূত্রে জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ফিরতি গরুর ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-২১৮৫) চাপায় ফুট ওভার ব্রিজের নিচে ঘটনাস্থলে নিহত হন। পরে, স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে  ট্রাকের চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর