রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার সাতোর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে কিশোর-কিশোরী, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে সমাবেশটির আয়োজন করে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এতে সহযোগিতা করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সাতোর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা।
এ সময় বক্তব্য দেন বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা। এছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, মহিলা ইউপি সদস্য মোছাঃ লাইলি বেগম, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। এটি কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সচেতন অংশগ্রহণ জরুরি।
সমাবেশে অংশগ্রহণকারীদের মাঝে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং কিশোর-কিশোরীদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর