বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

আটোয়ারীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে সভায় জানানো হয়, ঈদ-উল-আযহার নামাজের সময় নিজ নিজ ঈদগাহ ময়দানের কমিটি নির্ধারণ করবেন। সভায় ঈদে আলোকসজ্জা না করা, সড়কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমান অভিযান এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নিজ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষা, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল নোট প্রতিরোধ,ঈদকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা, অসামাজিক কার্যকলাপ ও যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। পশুর হাটে নজরদারী বাড়িয়ে অবৈধভাবে ভারত থেকে পশু ও মাদকদ্রব্য প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পুলিশ প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে ঈদ উপলক্ষে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানানো হয়। প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিন, বিভিন্ন ঈদগাহ ময়দানের সভাপতি , সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর