বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

বাসাইলে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

‘ভালো জাতেই ভবিষ্যৎ গড়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী ‘উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশুর গুরুত্ব এবং উন্নত জাতের পশু পালনে খামারিদের উৎসাহিত করতে রবিবার (১৭ মে) বাসাইল দক্ষিণপাড়া খেলার মাঠে আয়োজিত প্রদর্শণী অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দুই শতাধিক উন্নত জাতের বাছুর আনা হয়। খামারি তাদের সেরা বাছুরগুলো নিয়ে প্রদর্শণীতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া। ঢাকা রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার বাদশা মিয়া আকন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেনারী সার্জন ডা. শিফাত সাব্বির, ডা. সিয়াম, এরিয়া সেলস ম্যানেজার  মো. হাসান তারেক, এআইএসপি সানিয়াত হোসেন লতিফ, মারুফ হাসান স্বপন প্রমুখ।

প্রদর্শনীতে হলস্টেইন ফ্রিজিয়ান, শাহীওয়ালসহ বিভিন্ন উন্নত জাতের বাছুর স্থান পায়। বাছুরের স্বাস্থ্য, গঠন ও বংশগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বিচারকম-লী সেরা বাছুরগুলো নির্বাচন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ২০ জন খামারিদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে সকল খামারিকে ছাতা, ক্যাপ ও গেঞ্জি উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর