মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বমু বিলছড়িতে গলায় লিচুর বিচি আটকে ১০ মাসের শিশুর মৃত্যু ঘুষ না দিলে করে হয়রানি; ভুয়া খতিয়ানেও করে দেয় খারিজ সাতক্ষীরার সুন্দরবনে গুলি করে কাঁকড়া শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে  সিরাজগঞ্জ প্রান্তিক জনপদের  হত-দারিদ্রদের মাঝে ১০ কেজি করে  ভি,জে,এফ, এর চাল বিতরণ অনুষ্ঠিত সরকারি রাস্তার ইট তুলে ইউপি সদস্যের বাড়িতে পাকা বাথরুম, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী দেবোত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চঞ্চল এর বড় ভাইয়ের উপর সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হাসপাতালে ভর্তি  গুরুদাসপুরে আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন নওয়াপাড়ার আলোচিত ব্যবসায়ী আনিছুর হত্যার মূল হোতা গ্রেফতার

বমু বিলছড়িতে গলায় লিচুর বিচি আটকে ১০ মাসের শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

লামার পার্শ্ববর্তী  চকরিয়া উপজেলার বমু বিলছড়িতে গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়াসেনাত ওই এলাকার পশু চিকিৎসক আবু নোমান ওসমানীর মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, আজ জোহরের নামাজের পর আবু নোমান ওসমানী তাঁর মেয়ে ওয়াসেনাতকে লিচু খাওয়াচ্ছিলেন। একটি লিচু খাওয়ানোর পর অসাবধানতাবশত বিচিটি শিশুটির পাশে রেখে তিনি বাড়ির উঠানে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন, শিশুটি বিচিটি মুখে দিয়ে ফেলেছে এবং সেটি গলায় আটকে গেছে।
পরে পরিবারের সদস্যরা বিচিটি বের করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হলে শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথে একপর্যায়ে শিশুটি বমি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু নোমান ওসমানী বলেন, ‘ওয়াসেনাতকে ঘরের ভেতরে রেখে কবুতরকে খাবার দিতে পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম। এর মধ্যেই পাশে রাখা লিচুর বিচিটি মুখে দিয়ে ফেলে। পরে সেটি গলায় আটকে যায়।’
আবু নোমান ওসমানী আরও বলেন, আজ সোমবার রাত নয়টায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে তাঁর মেয়ের জানাজা অনুষ্ঠিত হবে।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
গোলাম মোস্তফা নাদিম বলেন, এখন লিচুর মৌসুম চলছে। শিশুদের লিচু খাওয়ানোর ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর