শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

হরিরামপুরে ১,৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম এমপি 

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:১১ অপরাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণের দ্বিতীয় পর্যায়ের (তৃতীয় সংশোধিত) কাজের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা ঠাকুরপাড়া ও ব্যাসদি এলাকায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ১,৫০০ মিটার সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অধীনে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নই এলাকার সার্বিক উন্নয়নের ভিত্তি। এ ধরনের টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিও গতিশীল হবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কগুলো উন্নয়ন হওয়ায় এলাকার মানুষের ভোগান্তি কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর