শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা 

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের যুবদল নেতা মো: মিজানুর রহমানকে দুবৃত্তরা কুপিয়ে আহত করেছে | ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে পূর্ব তারুলী গ্রামের মিজানের দোকানের সামনে বসে ৮/১০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে| এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় মিজান বাদী হয়ে একখানা এজাহার দায়ের করেন| এজাহারে উল্লেখ করা হয় ১৬ এপ্রিল বিকালে মিজানের বাড়ির দরজায় দোকান ঘরের সামনে মিজানের ফসল গরু ছাগল দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে ওই এলাকার হেদায়েত মীরবহরের পুত্র মো: মাইদুল, লালু তালুকদারের পুত্র রায়হান তালুকদার, মতিউর রহমানের পুত্র জাকির হাওলাদার, সুলতান মীরবহরের পুত্র আবুল বাসার, মোসলেম হাওলাদারের পুত্র মো: জাহাঙ্গীরসহ ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে মিজানের উপর হামলা চালায়| হামলাকারীরা দা বটি দিয়ে উপর্যোপরি কোপায় এবং লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা নীলা জখম করে|আহত অবস্থায় আত্মীয় ¯^জনরা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করান| হাসপাতালের সার্জারী ওয়ার্ডের ১না¤^ার বেডে ভর্তি হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন| ১৭ এপ্রিল সন্ধ্যায় ঝালকাঠি সদর থানায় তিনি নিজে বাদী হয়ে এজাহার দায়ের করেছেন|

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এস আই মো: আমিনুল ইসলাম জানান, মিজানুর রহমান বাদী হয়ে একখানা কম্পিউটার টাউপকৃত এজাহার থানায় জমা দিয়েছেন| যার রেজি; নং ৬১৩, তাং ১৭/০৪/২৬| ঘটনা সরেজমিনে তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে|

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আমাকে নিরীহ সরল মানুষ পেয়ে বিবাদীরা আমাকে শাররীক ও মানুষিক নির্যাতন করেছে| তাদের গরু ছাগল দিয়ে আমার ফসল নস্ট করেছে| ওই সকল সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে| আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচার দাবী করছি|

ঝালকাঠি জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আনিসুর রহমান আনিচ বলেন, মিজানুর রহমান ইউনিযন যুবদলের একজন ত্যাগী ভালো নেতা| সে অত্যন্ত সহজ সরল শান্তপ্রিয় মানুষ| যারা অন্যায়ভাবে হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি এবং এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি|

অভিযুক্ত মাইদুল জানান, গরু ছাগলে ফসল খেয়েছিল তা নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে| কে বা কারা তাকে কুপিয়ে তা তিনি জানেন না|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর