বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ১৩ মাসের কারাদণ্ড উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু ঢাকায় নিয়ে যাওয়ার পর গৃহবধূ ৭ দিন ধরে নিখোঁজ পাবনা ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় অভিযোগ, তদন্তে পুলিশ অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড 

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে  জিয়নপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শনিবার ( ১১ এপ্রিল) ১২টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে জনাব আব্দুল মান্নান, পিতা: মৃত সামাদ-এর বাড়ি হতে আনুমানিক ৯০০ (নয়শত) লিটার অকটেন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের আলামত পাওয়া যায়। এছাড়া আনুমানিক ৩০–৪০ (ত্রিশ থেকে চল্লিশ) লিটার তেল অবিক্রিত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে উক্ত তেল সরকার অনুমোদিত মূল্যে সাধারণ জনগণের নিকট বিক্রয় করা হয়।
এ ঘটনায় জনাব আব্দুল মান্নান অবৈধভাবে অকটেন মজুদ ও বিক্রয়ের অপরাধ স্বীকার করায় তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ অনুযায়ী (লাইসেন্স ব্যতীত মজুদ ও বিক্রয়ের অপরাধে) অভিযুক্ত করা হয়। পরবর্তীতে উক্ত আইনের ধারা ২৩ অনুযায়ী তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তা আদায় করা হয়।এছাড়াও অপর একটি দোকানে ৪০ (চল্লিশ) লিটার ডিজেল অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের অপরাধে জনাব ফিরোজ, পিতা: হালিম সেখ-কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর