বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ১৩ মাসের কারাদণ্ড উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু ঢাকায় নিয়ে যাওয়ার পর গৃহবধূ ৭ দিন ধরে নিখোঁজ পাবনা ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় অভিযোগ, তদন্তে পুলিশ অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কামাল হোসেন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অভয়নগর প্রেসক্লাবের তীব্র নিন্দা

অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

পরিকল্পিত মিথ্যা অভিযোগে সম্মানহানি, অপপ্রচার বন্ধে সতর্কবার্তা, প্রয়োজনে আইনি ব্যবস্থা। অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন খানকে ‘কথিত সাংবাদিক’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ উত্থাপন এবং এ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে অভয়নগর প্রেসক্লাব। মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে একজন পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকের সম্মানহানি করতে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে দুঃখজনক, নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার শুধু একজন ব্যক্তির নয়, বরং সামগ্রিক সাংবাদিক সমাজের জন্যও হুমকি। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের অবিলম্বে বিরত থাকার আহ্বান জানানো হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা প্রচারণা অব্যাহত থাকলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত বিবৃতিতে অভয়নগর প্রেসক্লাবের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা স্বাক্ষর প্রদান করেন।

অভয়নগর প্রেসক্লাবের পক্ষ থেকে দপ্তর সম্পাদক কামাল হোসেন খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিন্দা বিবৃতি প্রদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর