বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ১৩ মাসের কারাদণ্ড উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু ঢাকায় নিয়ে যাওয়ার পর গৃহবধূ ৭ দিন ধরে নিখোঁজ পাবনা ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় অভিযোগ, তদন্তে পুলিশ অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মো.মাসউদুর রহমান, দৌলতপুর (মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৫ এপ্রিল)) দুপুরে হেলিপ্যাড সংলগ্ন এলাকায় “আল মুমিন ব্যাটারি” কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন ঘিওর উপজেলার নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটির কোনো ধরনের পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছিল না। এছাড়া সেখানে কোনো বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা ছিল না। ফলে কারখানাটি থেকে ভয়াবহ পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল।অভিযানের সময় কারখানার ভেতরে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদনের কার্যক্রম চলতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক আল মোমিনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নিবার্হী অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর