রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এশিয়ান টিভির আটশো প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাটমোহরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সারা দেশের ন্যায় পাবনার চাটমোহর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর চাটমোহর উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮টায় চাটমোহর বালুচর খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় শারীরিক কসরত ও কুচকা ওয়াজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান বর্ণাঢ্য হয়ে ওঠে। শত শত সাধারণ মানুষ কুচকাওয়াজ ও কসরত প্রদর্শনী দেখতে মাঠে ভিড় জমান।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাছের চৌধুরী। পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোঃ আলী আজগার।
দিবসটি উপলক্ষে চাটমোহরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উপজেলা প্রশাসনের এই আয়োজন স্থানীয়দের মধ্যে স্বাধীনতার চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর