রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এশিয়ান টিভির আটশো প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাটমোহরে উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে হস্তান্তর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর থেকে উদ্ধার হওয়া একটি প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মূর্তিটি হস্তান্তর করা হয়। এ সময় হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতিকুর রহমান মূর্তিটি রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মোঃ হাফিজুর রহমান-এর নিকট বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বগুড়ার ফিল্ড অফিসার মোঃ হাবিবুর রহমান, নাটোর রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মোঃ ইমরান হোসেন, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, জামায়াত নেতা মোঃ শামসুল আলম আলো মাস্টার, এসআই সনজিত কর্মকার, সাবেক সেনা সদস্য মোঃ রফিকুল ইসলাম বকুল এবং হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি হান্ডিয়াল এলাকায় একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার হওয়ার পর তা নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হয়। পরে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় যথাযথ সংরক্ষণের জন্য এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (৭ মার্চ) দুপুরে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের ‘মাঠের পুকুর’ নামে পরিচিত একটি পুকুর খননের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন। পরে বিষয়টি জানানো হলে মূর্তিটি উদ্ধার করে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৭০ থেকে ৮০ কেজি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটি আংশিক ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর