রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এশিয়ান টিভির আটশো প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
oplus_2

পাবনার চাটমোহর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে সাফল্য এসেছে। ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতের নাম হৃদয় হোসেন।
চাটমোহর থানার এসআই প্রদীপ কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বুধবার (০৫ মার্চ) রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্ব পাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে হৃদয় হোসেনকে আটকের পাশাপাশি তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক হৃদয় হোসেনের বাড়ি একই জেলার ডিবিগ্রাম ইউনিয়নের দিলালপুর এলাকায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিল।
চাটমোহর থানার ওসি (তদন্ত) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে আরও কঠোর ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর