সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পাবনা-৩ আসনের ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর আমেজ। ইতোমধ্যে কোনো ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
নির্বাচনকে সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলার ৮৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৫০০ জন। আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ এক হাজার পাঁচশ’র বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একাধিক স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিং করছে।
এছাড়া উপজেলার ৮৭টি ভোটকেন্দ্রে চার শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর