সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-৩

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

‎পাবনার ঈশ্বরদীতে এক বিশেষ অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন পাকশী ও দিয়ারবাঘইল এলাকায় এই অভিযান চালানো হয়। বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউস এলাকা থেকে প্রথমে শাহীন হোসেন ও হযরত প্রামাণিক নামে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে মমিনুল ইসলাম খোকন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এই চক্রটি নির্বাচনের আগে নাশকতামূলক কাজের জন্য অস্ত্রগুলো মজুত করেছিল কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর