মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক -১

‎ ‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলভার ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২। আজ (১৩ এপ্রিল) সোমবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদীর রূপপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে মোঃ সোহেল রানা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১টি বিদেশী রিভলভার ও ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি প্রাইভেটকার ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর