সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

নাগরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

গণতন্ত্রের মা, আপোসহীন দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নাগরপুর উপজেলার সদরের  চৌরাস্তার মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সদর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতাকর্মীরা।  দোয়া মাহফিল  পরিচালনা করেন মাও. মোহাম্মদ  আবুল হাসান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর