মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারুল 

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম।
এ লক্ষে বিএনপি থেকে নির্বাচিত দুই বারের সাবেক এমপি কেএম আনোরুল ইসলাম  রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর দপ্তর থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।
এ সময় চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান নজির সরকার, ভাঙ্গুরা উপজেলার পার ভাঙ্গুরা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, ফরিদপুর উপজেলা বিএনপির নেতা সাবেক ওয়ারেন্ট অফিসার মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, পাবনা তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় মনোনয়ন দেয়ায় স্থানীয় প্রার্থীর দাবিতে  ইতোপূর্বে কেএম আনোয়ারুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর