শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচিকে কুপিয়ে হ*ত্যা ভাতিজা আটক

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচী খালেদা বেগম (৪৫)কে কুপিয়ে হত্যা এবং খালেদার ছেলে সেলিমকে(৩০) কুপিয়ে জখম করার অভিযোগ ভাসুর খালেকের ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে

 আজ (২০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নশরতপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে আব্দুল খালেক এবং আব্দুল বারেক নামে দুই ভাইয়ের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল ঝগড়াঝাটি হয়। এরই জের ধরে আজ দুপুর আড়াইটার দিকে আব্দুল খালেকের ছেলে মিরাজ তার চাচার বাড়িতে ঢুকে চাচী খালেদা এবং চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে সেলিমকে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায়  এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুততার সঙ্গে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। তবে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে বলে জানান।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজমান। এবং ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর