বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

গোপালপুরে কাব কার্ণিভাল ২০২৫ উদযাপন 

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে ২৩ জুন সোমবার বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম  বিভাগের  ব্যবস্থাপনায় কাব কার্ণিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়।
জেলা স্কাউট সম্পাদক এম.এ জব্বারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশনার মো. আবুবক্কর সিদ্দিক, টাঙ্গাইল জেলা স্কাউটের সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ,গোপালপুর উপজেলা স্কাউট কমিশনার মো.জোবায়েরুল হক,  গোপালপুর উপজেলা স্কাউট সম্পাদক মো. আব্দুল হাই, গোপালপুর উপজেলা জাসাসের সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. শাহানুর আহম্মেদ সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. ইকবাল হোসেন  প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে গোপালপুর উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিশু, ইউনিট লিডার ও ৫ জন সেচ্ছাসেবক রোভার অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর