সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ফরিদপুর উপজেলা ও পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ইউএনও মাহবুব হাসান, প্রশাসক মো: সানাউল মোর্শেদ

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনা ফরিদপুর উপজেলা ও পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ও প্রশাসক মো: সানাউল মোর্শেদ।

এক শুভেচ্ছা বার্তায় নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, “ঈদুল আজহা আমাদের জন্য আনন্দ,ত্যাগ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে পারি।

তিনি আরও বলেন, “ফরিদপুর বাসীর জন্য সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করছি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক – এই প্রার্থনা করি।”

প্রশাসক মো: সানাউল মোর্শেদ বলেন, ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে গরিব ও দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়,যখন একে অপরের পাশে দাড়াতে পারে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। এছাড়াও অন্যান্য ধর্মালম্বীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদের আনন্দ যেন কোনোভাবেই বিশৃঙ্খলায় রূপ না নেয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর